রায়পুরায় উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অভিযান

প্রতিদিনেরচিত্র ডেস্ক

৩১ মার্চ ২০২০, ০৪:২৩ পিএম


রায়পুরায় উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অভিযান

ছবি- প্রতিদিনের চিত্র

নরসিংদীর রায়পুরায় যৌথ অভিযান পরিচালিত হয় দিনব্যাপি “ঘরে থাকুন নিজে বাঁচুন ও অন্যকে বাঁচতে দিন” এই স্লোগানকে সামনে রেখে করোনাভাইরাস মোকাবেলায় যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী। ৩০ মার্চ সকালে দিনব্যাপি উপজেলার বিভিন্ন এলাকায় গণসচেতনতা তৈরির লক্ষ্যে  এ অভিযান পরিচালিত হয়।

এ সময় উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুস ছাদেক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, সেনাবাহিনীর ক্যাপ্টেন ফেরদৌস, ক্যাপ্টেন তৌফিক, নির্বাহী ম্যাজিষ্ট্রেট পারভেজ মল্লিক, পৌর মেয়র জামাল মোল্লা, রায়পুরা থানার ওসি (তদন্ত) মো: লুৎফর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী বোরহান উদ্দিন, পুলিশ সদস্যবৃন্দসহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এ সময় রাস্তায় কারন ব্যাতিত মানুষ চলাফেরা না করার জন্য পদক্ষেপ নেওয়া হয় অপর দিকে নিত্যপ্রয়োজনীয় ঔষধ, মুদি-মনোহরী, তরকারী, গ্যাস ও বিকাশের দোকান ব্যতিত অন্যসব ব্যবসা প্রতিষ্ঠান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেন।  

 

Ads