ডাকসু নির্বাচন

বিজয়ীদের ব্যক্তিগতভাবে অভিনন্দন জানালেন ‘সালাহউদ্দিন আহমদ’

নিজস্ব প্রতিবেদক

১০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৯ পিএম


বিজয়ীদের ব্যক্তিগতভাবে অভিনন্দন জানালেন ‘সালাহউদ্দিন আহমদ’

 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জয়ীদের অভিনন্দন জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, 'আমি আজকে ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাই যাঁরা ডাকসু নির্বাচনে জয়ী হয়েছে তাঁদের। এটাই গণতন্ত্রের রীতি।'

বুধবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) মুক্তিযোদ্ধা হলে এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটি।

কিছু ত্রুটি-বিচ্যুতি নির্বাচনে হয়েছিল উল্লেখ করে সালাহউদ্দিন আহমেদ বলেন, 'যেহেতু যাত্রা অনেক বছর পরে হয়েছে, কিছু ত্রুটি-বিচ্যুতি ছিল।'

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সালাহউদ্দিন আহমদ।

 

Ads