কেরানীগঞ্জে জাল রুপি তৈরির কারখানার সন্ধান

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৮ ডিসেম্বর ২০১৭, ০৪:১৪ পিএম


কেরানীগঞ্জে জাল রুপি তৈরির কারখানার সন্ধান

ছবি - সংগৃহীত

দক্ষিণ কেরানীগঞ্জে ভারতীয় জাল রুপি তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। সেখান থেকে ১০ লাখ ভারতীয় জাল রুপিসহ দুইজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীটি। এছাড়াও জব্দ করা হয়েছে জাল রুপি তৈরির বিপুল সরঞ্জাম।

বৃহস্পতিবার র‌্যাবের পক্ষ থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

আটকদের নামপরিচয় এখনো জানা যায়নি। দুপুর ১২টায় র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে আটকদের ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে জানান, র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান

Ads