বগুড়ায় জামায়াত নেতাদের আদালতের মাধ্যমে কারাগারে

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৯ মার্চ ২০১৬, ০৭:৩৮ পিএম


বগুড়ায় জামায়াত নেতাদের আদালতের মাধ্যমে কারাগারে

বগুড়া প্রতিনিধি :: বগুড়ার কাহালু ও আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জামায়াতের তিন নেতাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

গ্রেফতাররা হলেন- কাহালু উপজেলা জামায়াতের সাবেক আমির আব্দুল মোমেন এবং আদমদীঘি উপজেলা জামায়াতের কোষাধ্যক্ষ আব্দুর রহমান ও ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি বাবু কাজী। তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা রয়েছে।

মঙ্গলবার দিনগত রাতে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। পরে বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমীত কুণ্ডু ও আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবীর বিষয়টি জানান।

Ads