বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত, ক্ষতিগ্রস্তদের খাবার দিল সেনাবাহিনী

খাগড়াছড়ি প্রতিনিধি

১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পিএম


বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত, ক্ষতিগ্রস্তদের খাবার দিল সেনাবাহিনী

খাগড়াছড়িতে রাতভর ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সদর উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে সদর ক্যান্টনমেন্টসংলগ্ন ইসলামপুর এলাকায় কয়েকটি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ক্যান্টনমেন্টসংলগ্ন ২ নম্বর গেট (কিচেন ব্রিজ) এলাকায় ক্ষতিগ্রস্ত ১৪০ জন মানুষের মধ্যে খাবার বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোন।

খাগড়াছড়ি সদর জোনের জোন কমান্ডার (১৮ ইস্ট বেঙ্গল) লেফটেন্যান্ট কর্নেল মো. আমিনুর রহমান, পিএসসির নির্দেশনায় আয়োজিত এ কার্যক্রমে সিনিয়র ওয়ারেন্ট অফিসার রিপন উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের হাতে খাবার তুলে দেন।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দুর্যোগ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের প্রয়োজনের কথা বিবেচনায় নিয়ে এ সহায়তা দেওয়া হয়েছে।

Ads