রাঙামাটিতে পিকআপভ্যান-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫
২৬ এপ্রিল ২০২৫, ১২:৩৬ পিএম
রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কে পিকআপভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে পাঁচজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন।
আজ শনিবার (২৬ এপ্রিল) সকাল পৌনে ১১টার দিকে জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের মনারটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাতহরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহম্মেদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। পরে বিস্তারিত জানা যাবে।

































