খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে দীঘিনালায় অসহায় মানুষের মাঝে ঈদ উপহার
২৯ মার্চ ২০২৫, ০৩:৩৩ পিএম
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দীঘিনালা উপজেলায় দেড় শতাধিক অসচ্ছল ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৯মার্চ, ২০২৫) দুপুরে দীঘিনালা উপজেলা পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রী বিতরণ করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।
এসময় আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ধনেশ্বর ত্রিপুরা ও নিটোল মনি চাকমা, দীঘিনালা বোয়ালখালী বাজার চৌধুরী জেসমিন চাকমা, এবং যুব রেড ক্রিসেন্ট সোসাইটির নেতৃবৃন্দ।
পার্বত্য জেলা পরিষদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সুবিধাভোগীরা জানান, এই উপহার তাদের ঈদ উদযাপনে সহায়ক হবে।
উল্লেখ্য, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে জেলার অসচ্ছল জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর ধারাবাহিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

































