সভাপতি ডাঃ মজিদ, সম্পাদক ডাঃ কাওছার

পাইকগাছা-কয়রা ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির কমিটি গঠন

আশরাফুল ইসলাম সবুজ

০৪ জানুয়ারি ২০২৫, ০৬:৫৫ পিএম


পাইকগাছা-কয়রা ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির কমিটি গঠন

পাইকগাছা-কয়রা ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির কমিটি গঠন করা হয়েছে। এতে ডাঃ আব্দুল মজিদ কে সভাপতি ও ডাঃ কাওসার কে সম্পাদক করা হয়েছে।

 

খুলনার পাইকগাছা-কয়রা ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার পাইকগাছাস্হ আল আমিন ক্লিনিকে ডাঃ মোঃ আব্দুল মজিদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন ডাঃ মুহাম্মদ কাওছার আলী গাজী, তৃপ্তি রঞ্জন সেন, জিএম শফিকুল ইসলাম, জিএম খাইরুল ইসলাম, সুরঞ্জন চক্রবর্তী, মোঃ রকিবুজ্জামান, এস রোহতাব উদ্দিন আহমেদ, মোঃ কামরুল ইসলাম, মোঃ শামসুল হক, কমলেশ মন্ডল, সুধাংশু কুমার, মোঃ রোকনুজ্জামান মিঠু, মোঃ লুৎফুর রহমান, মুর্শিদুল আলম খোকন, গৌতম সরকার, জয়ন্ত কুমার মন্ডল, আরিফুল ইসলাম, দেবাশীষ কুমার, নিত্যানন্দ সরকার এবং ডাঃ শাহাবুদ্দিন।

সভায় বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের পরিচালকরা উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিতে ডাঃ মোঃ আব্দুল মজিদকে সভাপতি এবং ডাঃ কাওছার আলী গাজীকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

Ads