খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন


খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন


খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  গতকাল শনিবার (২৩নভেম্বর, ২০২৪খ্রি.) বিকেলে ঐতিহ্যবাহী খাগড়াছড়ি স্টেডিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০৩ পদাতিক খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ও ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান।  

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে পাহাড়ি জনগোষ্ঠীর সংস্কৃতি তুলে ধরে মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের চমৎকার উপস্থাপনায় অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ হয়।  

ডিসপ্লে প্রদর্শনী শেষে খাগড়াছড়ি জোন ও বাঘাইছড়ি জোনের মধ্যে প্রথম খেলা অনুষ্ঠিত হয়। উত্তেজনাপূর্ণ এই খেলায় খাগড়াছড়ি জোন ৩-১ ব্যবধানে বিজয়ী হয়।  

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান বলেন, "এই টুর্নামেন্ট পাহাড়ের যুব সমাজকে ক্রিয়ামুখী করে সম্প্রীতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাহাড়ি ছেলেদের যথেষ্ট সক্ষমতা রয়েছে, যা একদিন জাতীয় পর্যায়ে ফুটবলকে সমৃদ্ধ করবে।"  

খাগড়াছড়ি রিজিয়নের সাতটি জোনের সাতটি দল এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। আগামী ৩ ডিসেম্বর ২০২৪ তারিখে সমাপনী খেলার মধ্য দিয়ে টুর্নামেন্ট শেষ হবে।  

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, সাবেক সাংসদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ওয়াদুদ ভাইয়া, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, খাগড়াছড়ি  খাগড়াছড়ি রিজিয়নের জিটুআই মেজর জাবির সোবহান মিয়াদ, খাগড়াছড়ি প্রেসক্লাবের নবগঠিত কমিটির সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য এবং সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল। এ ছাড়াও জেলা রিজিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

Ads