মঠবাড়িয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে অব্যাহতি নিলেন মাহিউদ্দিন লাবু মৃধা

মজিবর রহমান

২০ নভেম্বর ২০২৪, ১২:১৫ পিএম


মঠবাড়িয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে অব্যাহতি নিলেন মাহিউদ্দিন লাবু মৃধা

পিরোজপুর জেলা মঠবাড়িয়া উপজেলার ইসলামী আন্দোলন বাংলাদেশ মঠবাড়িয়া উপজেলার সাধরণ সম্পাদক ও সভাপতি এবং সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মাহিউদ্দিন লাবু মৃধা ব্যক্তিগত ও পারিবারিক কারণে দলের সকল প্রকার দায়-দায়িত্ব পদ-পদবি থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন।

মঙ্গলবার (১৯ নভেম্বার) রাত ৮ টায় মঠবাড়িয়া উপজেলার স্থানীয় মোগল রেঁস্তোরায় সাংবাদিক সম্মেলন করেন, তিনি এ অব্যাহতির ঘোষনা দেন।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তাব্যে মঠবাড়িয়া উপজেলা সাধরণ সম্পাদক ও সভাপতি মোঃ মাহিউদ্দিন লাবু মৃধা জানান, রাজনৈতিক কর্ম-কাণ্ড ছাড়াও তিনি ভিবিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সকল কর্মকাণ্ডের মাধ্যমে সব সময় সাধারণ জনগণের পাশে ছিলেন। অতীতের  মত আগামীতেও সকল কর্ম-কাণ্ডে সাধারণ জনগণের পাশে থাকব। কিন্তু  ব্যক্তিগত ও পারিবারিক কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশের সকল প্রকার দায়-দায়িত্ব ও পদ-পদবি থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিলাম।

এ সময় উপস্থিত ছিলেন হাজী মোঃ মোস্তফা কামাল কামাল,মোঃ জাকির হোসেন মৃধা, আবুল কালাম জোমাদ্দার,আবুল বাসার ও এস্থানীয় গনমাধ্যম কর্মীরা প্রমূখ।
 

Ads