বরিশালে ৫ বছরের মেয়েকে জবাই করে হত্যার পর বাবার আত্মহত্যা!

গাজী আরিফুর রহমান

১২ জুন ২০২৪, ০২:২৪ পিএম


বরিশালে ৫ বছরের মেয়েকে জবাই করে হত্যার পর বাবার আত্মহত্যা!

বরিশালে ৫ বছরের মেয়েকে জবাই করে হত্যার পর বাবার আত্মহত্যা!

 

পাঁচ বছর বয়সী শিশু সন্তানকে জবাই করে হত্যার পর আত্মহত্যা করেছেন বাবা। এমনি এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বরিশাল নগরীর নগরীর কাউনিয়ায় এলাকায়। বুধবার (১২ জুন) সকাল সাড়ে নয়টার দিকে কাউনিয়া পানির ট্যাংকের পূর্ব পাশে “স্বপ্ন বিলাস” নামক ভবনের চারতলায় এ ঘটে এ ঘটনা।

 

এ তথ্য নিশ্চিত করেছেন , কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আরাফাত হাসান।

 

হত্যার শিকার শিশু হচ্ছে পাঁচ বছর ৪ মাস বয়সী রাবেয়া বশরী রোজা। আর তাকে হত্যার পর নিজের গলায় ধারালো অস্ত্র দিয়ে কেটে আত্মহত্যা করেন বাবা মোহাম্মদ নাঈম হাওলাদার (৩৫)।

 

নিহত নাঈম উজিরপুর উপজেলার বরাকোঠা এলাকার শাহজাহান হাওলাদারের ছেলে।

 

নিহতদের পরিবারের বরাত দিয়ে উপ-পরিদর্শক আরাফাত হাসান বলেন, চারমাস আগে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয় নাঈমের। গত রাতে স্ত্রী ফোন করে জানান তিনি সকালে মেয়েকে নিয়ে যাবে।

 

আর এজন্যই বটি দিয়ে মেয়েকে জবাই করেন নাঈম। পরে নিজের গলা কেটে আত্মহত্যা করেছেন তিনি। এদিকে সামনের রুমে নিহত নাঈমের বোন থাকলেও তারা বিষয়টি টের পাননি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এরপর বিস্তারিত জানা যাবে বলেও জানান উপ-পরিদর্শক আরাফাত হাসান। 

 

Ads