মির্জাপুরে মানব পাচার বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির আয়োজনে সভা অনুষ্ঠিত
১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৮ পিএম
ছবি- সংগৃহীত।
টাঙ্গাইলের মির্জাপুরে মানব পাচার,বাল্যবিবাহ ও জেন্ডার ভিত্তিক বৈষম্য নিরোধ কমিটির আয়োজনে এক সভা অনুষ্ঠিত হয়েছে। অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম(ওকাপ) আয়োজনে রোববার সকাল প্রায় ১১ টার সময় উপজেলার ৮ নং ভাতগ্রাম ইউনিয়ন পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আজহারুল ইসলামের সভাপতিত্বে সে সময় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন,অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম(ওকাপ) এর প্রজেক্ট অফিসার অনিক দিবা,অধ্যক্ষ(অবসর প্রাপ্ত),শেখ রাসেল কলেজ বাবু নন্দ দুলাল গোস্বামী,ভাতগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেওয়ান মহিউদ্দিন,কুইচতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির উদ্দীন দেওয়ান,স্থানীয় বিশিষ্ট ব্যক্তি মো.আশরাফুল ইসলাম বাচ্চু।
সে সময় আরও উপস্থিত ছিলেন, ভাতগ্রাম ইউনিয়ন আনসার ও ভিডিপির লিডার মো.সাত্তার সিদ্দিকী,স্বাস্থ্য পরিদর্শক কানিজ ফাতেমা লাকী,এনজিও প্রতিনিধি মো.আব্দুর রাজ্জাক রবি,সাংবাদিক শামীম মিয়া প্রমূখসহ ইউনিয়ন পরিষদের সকল মেম্বার গণ।

































