শাহজালাল বিমানবন্দরে ১৪ কেজি স্বর্ণ জব্দ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৬ নভেম্বর ২০১৫, ০৯:৪৩ পিএম


শাহজালাল বিমানবন্দরে ১৪ কেজি স্বর্ণ জব্দ

নিজস্ব প্রতিবেদক  :: হযরত শাহজালাল (র:) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৪ কেজি সোনার বার জব্দ করেছে ঢাকা কাস্টমসের প্রিভেন্টিভ দলের সদস্যরা। জব্দ করা সোনার বারের মূল্য প্রায় সাড়ে সাত কোটি টাকা।

আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে বিমানবন্দর বিমানের সিট কভারের নিচ থেকে এসব স্বর্ণ জব্দ করা হয়।

কাস্টমসের সহকারী কমিশনার শহীদুজ্জামান জানান, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে আসা আরএক্স ৭৮৩ ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে সকাল ৮ টা ১৬ মিনিটে। গোপন সংবাদের ভিত্তিতে ওই বিমানের সিট কভারের নিচ থেকে ১৪ কেজি স্বর্ণ জব্দ করা হয়।

শহীদুজ্জামান আরও জানান, এ উদ্ধারের ঘটনায় কাউকে আটক করা যায়নি। তবে বিমানটি জব্দ করা হয়েছে ও বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Ads