শিশু রাজন হত্যার রায় ৮ নভেম্বর
২৭ অক্টোবর ২০১৫, ০৭:১৫ পিএম
প্রতিদিনের চিত্র ডেস্ক :: সিলেটে খুঁটির সঙ্গে বেঁধে শিশু সামিউল আলম রাজন হত্যা মামলায় রায়ের জন্য আগামী ৮ নভেম্বর দিন ধার্য করেছে আদালত।
আজ মঙ্গলবার সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা এই দিন ধার্য করেন।
উল্লেখ্য, গত ৮ জুলাই সিলেট নগরীর কুমারগাঁওয়ে শিশু সামিউল আলম রাজনের বিরুদ্ধে ভ্যান চুরির অভিযোগ এনে খুঁটির সঙ্গে বেঁধে নির্মমভাবে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়।
হত্যাকারীদের সহযোগীরা রাজনের নির্যাতনের দৃশ্য ভিডিও করে ফেসবুকে আপলোড করেন। সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ও গণমাধ্যমগুলো বিষয়টি নিয়ে সরব হলে দেশব্যাপী তোলপাড় শুরু হয়।
এর মধ্যে রাজন হত্যা মামলার আসামী মুহিদের ভাই সৌদি প্রবাসী কামরুলের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা থাকলেও তিনি সৌদি পালিয়ে যান।
কিন্তু ১৩ জুলাই সৌদি প্রবাসীরা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। আটকের ৬৪ দিন পর গত ১৫ অক্টোবর কামরুলকে ঢাকা আনা হয়।
































