চাঁদপুরে বিআরডিবির চাকরি রাজস্ব বাজেটভুক্ত করার দাবিতে কর্মবিরতি

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৬ নভেম্বর ২০১৯, ০৯:৪৬ পিএম


চাঁদপুরে বিআরডিবির চাকরি রাজস্ব বাজেটভুক্ত করার দাবিতে কর্মবিরতি

চাঁদপুরে বিআরডিবির কর্মচারীরা

জাতীয় ভেতন স্কেল ২০১৫ বাস্তবায়ন ও চাকরী রাজস্ব বাজেটভুক্ত করার দাবিতে চাঁদপুরে বাংলাদেশ ইউসিসিএ কর্মচারী ইউনিয়ন (বিআরডিবি আওতাধীন কর্মচারীগন কর্মবিরতি পালন করেছেন। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত তারা অফিসে কর্মবিরতি পালন করেন। এ সময় তারা জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া প্রতিষ্ঠান ইউসিসিএ লিঃ এর (বিআরডিবির আওতাধীন) ২১৩০ জনবলের চাকরী রাজস্ব বাজেটভুক্ত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি করেন। এ সময় তারা বিভিন্ন দাবিগুলো উল্লখকরে বক্তব্য রাখেন। এ সময় চাঁদপুর সদরের ইউসিডিএ সাবেক সাবেক সহ সভাপতি মোঃ আলী আশ্বাদ বেপারী, চা বিআরডিবি পরিদর্শক মোঃ ইব্রাহীম তালুকদার, মনজুর আহমেদ, স্বপন কৃষ্ণ কর, মোঃ হানিফ শেখ, হিসাব সহকারী আফরোজা বেগম, অফিস সহায়ক মোঃ হোসেন শেখ, নৈশ্য প্রহরী মোঃ খোকন পাটওয়ারী উপস্থিত ছিলেন।

Ads