রংপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ১০০

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৮ অক্টোবর ২০১৫, ১০:৫২ পিএম


রংপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ১০০

ষ্টাফ রিপোর্টার :: রংপুরের বিভিন্ন স্থানে পুলিশের সাঁড়াশি অভিযানে ৪৬ জন জামায়াত-শিবিরের নেতাকর্মী সহ মোট ১০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার রাত থেকে রোববার দুপুর পর্যন্ত রংপুর জেলার বিভিন্ন উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

জেলা পুলিশ কন্ট্রোল রুমের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) ফরহাদ জানান, রংপুর মহানগরীসহ ৮ উপজেলার শীর্ষ সন্ত্রাসীদের তালিকা অনুযায়ী পুলিশের বিশেষ অভিযান চালানো হয়। এ সময় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক ব্যবসা, ছিনতাই, জুয়া, হত্যা, চাঁদাবাজিসহ জিআর ও সিআর মামলা রয়েছে। এদের মধ্যে অনেকেই দীর্ঘদিন পলাতক আসামী ছিলেন।

এ ছাড়া একই সময়ে কোতোয়ালি থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে পীরগঞ্জে ৯, পীরগাছায় ৭, গঙ্গাচড়ায় ৭, কাউনিয়ায় ৫, মিঠাপুকুরে ১৩, বদরগঞ্জ ৬ ও তারাগঞ্জে ৬ জনসহ মোট ১শ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৪৬ জন জামায়াত-শিবিরের নেতাকর্মী রয়েছেন।

Ads