শিবির সন্দেহে কোচিং সেন্টার থেকে আটক ১৫
০৫ অক্টোবর ২০১৫, ১২:২৭ এএম
ষ্টাফ রিপোর্টার :: চট্টগ্রামের সাতকানিয়ার একটি কোটিং সেন্টারে অভিযান চালিয়ে শিবির সন্দেহে ১৫ জনকে আটক করেছে পুলিশ।
রোববার বিকেল ৫ টার দিকে সাতকানিয়া উপজেলার কেরানিহাট এলাকার একটি কোচিং সেন্টার থেকে তাদের আটক করা হয়।
সাতকানিয়া থানার ওসি ফরিদ জানান, বিসিসি নামক একটি কোচিং সেন্টারে নাশকতার উদ্দেশ্যে কয়েকজন শিবির কর্মী বৈঠক করছে এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে মোট ১৫ জনকে আটক করা হয়। আটককৃতরা মূলত কি উদ্যেশ্যে কোচিং সেন্টারে অবস্থান করছিল তা খতিয়ে দেখা হচ্ছে।
































