মৈশাদী ইউনিয়নে ব্যাক্তিগত অর্থে সড়কের মেরামত কাজ করেন আজাদ খান
০৫ আগস্ট ২০২৩, ০৬:৫৩ পিএম
আজ চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নের ৫, ৬,৭ নং ওয়ার্ডের এই সড়কটি দিয়ে কয়েক হাজার জনগনের চলার পথ বিগত কয়েকদিন ধরে সড়কটি চলার অনুপযোগী হয়ে যায়। প্রতি নিয়ত রিকসা, সিএনজি, মোটরসাইকেল পাশের পুকুরে পড়ে যায়। জনগন হাঁটার উপযোগি ছিলো না। জনগনের কষ্টের কথা চিন্তা করে নিজ অর্থে সড়কের মেরামত কাজের করেন মৈশাদী ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ আজাদ খান।
মোঃ আজাদ খান বলেন, রাস্তাটি দিয়ে এই এলাকার কয়েক হাজার জনগন চলাচল করে গতকাল সন্ধায় বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখে সাথে সাথে উদ্যেগ নিয়েছি রাস্তা মেরামতের জন্য। তাছাড়া আমি মানুষের সেবায় সব সময় কাজ করে যেতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।
এলাকাবাসী জানান, রাস্তা দিয়ে চলাচল করতে অনেক কষ্ট হতো এখন রাস্তা ঠিক করায় চলাচল করতে সুবিধা হবে।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক এমরান হোসেন রাজন, ৬নং ওয়ার্ডের শরীফ মেম্বার,ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মিঠু খান,ফখরুল ইসলাম খান, রুবেল শেখ, দেলোয়ার সরদার, সাহাদাত প্রমুখ।
উল্লেখ্য যে, এই সড়কটিতে বিগত কয়েক বছর ধরে যখনই চলাচলে অনুপযোগী হয়ে যায় ঠিক তখনই তিনি নিজ অর্থে মেরামত করে থাকেন।

































