মাকে নির্যাতনের মামলায় ছেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
১৫ এপ্রিল ২০২৩, ০৪:০২ পিএম
ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।
চট্টগ্রামের ফটিকছড়িতে নির্যাতনের অভিযোগে মায়ের দায়ের করা মামলায় ছেলের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছেন আদালত। বৃহস্পতিবার চট্টগ্রাম জ্যুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর বিচারক মাহমুদুল হক মামলার আসামী নুর মোহাম্মদ মনার বিরুদ্ধে এ আদেশ দেন। এ সময় মনার ভাবির করা অপর সিআর (১২২/২৩) মামলায়ও তাকে সমন দেয়া হয়। বাদীপক্ষের আইনজীবি এডভোকেট নাছির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ফটিকছড়ির বাগানবাজার ইউনিয়নের গজারিয়া এলাকার মৃত আবদুল মান্নান মিকারের ছেলে নুর মোহাম্মদ মনা। তাঁর বিরুদ্ধে তারই গর্ভধারিনী মা নুর জাহান বেগম বাদী হয়ে তাঁকে নির্যাতনের অভিযোগ এনে আদালতে সিআর মামলা (৮৬/২৩) দায়ের করেন। এরপর পুলিশ মনাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছিল। আদালতে অঙ্গিকার নামা দিয়ে জামিনে বের হয়ে আবারো মনা তার মাকে নির্যাতন করাসহ মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছিল এমন অভিযোগে মনার মা নুর জাহান বেগম সংবাদ সম্মেলন করেন। মনার মায়ের দায়ের করা মামলায় বৃহস্পতিবার (১৩ এপ্রিল) মনার আদালতে হাজির হওয়া কথা ছিল। এ সময় মনার মায়ের করা সংবাদ সম্মেলনের বিভিন্ন পত্র পত্রিকায় প্রচারিত সংবাদগুলো আদালতের নজরে আনেন বাদী পক্ষের আইনজীবি। আদালত সমস্ত বিষয় পর্যালোচনা করে এ মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। এদিকে নুর মোহাম্মদ মনার বড় ভাইয়ের স্ত্রীর দায়ের করা অপর সিআর মামলায় তাকে সমন ইস্যু করেছেন আদালত।































