ফটিকছড়িতে ২ শতাধিক ইমাম-মুয়াজ্জিনকে ঈদ উপহার
১৩ এপ্রিল ২০২৩, ০৫:৫৬ পিএম
ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেড় শতাধিক মসজিদের ইমাম-মুয়াজ্জিনকে সম্মানী দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন ফটিকছড়ির বাগানবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. শাহাদাৎ হোসেন সাজু। তিনি ব্যক্তিগত তহবিল থেকে এ ইউনিয়নের দেড় শতাধিক মসজিদে কর্মরত ২৪৫ জন ইমাম-খতিব ও মুয়াজ্জিনকে ২ লক্ষ ৫০ হাজার টাকা সম্মানী প্রদান করেছেন। ১২ এপ্রিল বুধবার সকালে ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ইমাম-মুয়াজ্জিনদের হাতে এসব সম্মানী তুলে দেন চেয়ারম্যান ডা. শাহাদাৎ হোসেন সাজু।
এ সময় বীর মুক্তিযোদ্ধা আলী আহমদ মাস্টার, বাগানবাজার ওলামা পরিষদের সভাপতি মাওলানা বেলাল হোসেন, ইউপি সচিব বখতেয়ার উদ্দিন, ইউপি সদস্য নুর হোসেন, সাইফুল ইসলাম, আব্দুল মান্নান, জসিম উদ্দিন, আব্দুস সাত্তার, জসিম উদ্দিন, ওমর ফারুক, সুমন কর্মকার, মাস্টার অলি উল্লাহ, জেলা ছাত্রলীগ নেতা খালেদ মাহমুদ সুজন, তথ্য কেন্দ্রের উদ্যোক্তা নিশান মনির সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
























