দেশব্যাপী ‘কমিউনিটি পুলিশিং ডে-২০২১’ পালিত
৩১ অক্টোবর ২০২১, ১২:২৪ পিএম
ছবি- প্রতিদিনের চিত্র।
পুলিশই জনতা, জনতাই পুলিশ মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি এই স্লোগানকে সামনে রেখে শনিবার ৩০ অক্টোবর দেশব্যাপী “কমিউনিটি পুলিশিং ডে-২০২১” উদ্বোধন, ক্রেস্ট ও সনদ বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
খুলনা প্রতিনিধি
“মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) এর উদ্যোগে বয়রাস্থ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে কমিউনিটি পুলিশিং ফোরাম এবং খুলনা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক ব্যাপক আয়োজনের মধ্যদিয়ে স্বাস্থ্যবিধি মেনে “কমিউনিটি পুলিশিং ডে-২০২১” এর উদ্বোধন, ক্রেস্ট ও সনদ বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিবছর অক্টোবর মাসের শেষ শনিবার জনগণকে সাথে নিয়ে এ দিবসটি পালন করে থাকে বাংলাদেশ পুলিশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন ঘোষণা করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন, বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা কেএমপি পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহামান ভূঞা।
কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উদযাপন উপলক্ষে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার (CPO) এবং কমিউনিটি পুলিশিং সদস্য (CPM)’দের সম্মাননা স্মারক ও সনদ বিতরণ করা হয়েছে। কেএমপিতে কমিউনিটি পুলিশিং কার্যক্রমে অনবদ্য অবদানের জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পক্ষ থেকে ৪ জন কমিউনিটি পুলিশিং সদস্য কে বিশেষ সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়।
এছাড়াও, কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উপলক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বক্তব্য প্রদান করেন। বক্তারা মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, জঙ্গিবাদ ও দূর্নীতি প্রতিরোধে সকলকে সম্মিলিত ভাবে কাজ করার আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি, খুলনা ড. খঃ মহিদ উদ্দিন, বিপিএম-বার, খুলনা মেডিকেল কলেজ অধ্যক্ষ ডাঃ মোঃ আব্দুল আহাদ, সরকারি বিএল কলে অধ্যক্ষ প্রফেসর শরীফ আতিকুজ্জামান, অতিঃ পুলিশ কমিশনার (ক্রাইম) কেএমপি এসএম ফজলুর রহমান, অতিঃ পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন খুলনাস্থ সকল পুলিশ ইউনিট এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সম্মানিত কাউন্সিলারবৃন্দ, কমিউনিটি পুলিশিং ফোরামের নেতৃবৃন্দ, থানা ও ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি, সেক্রেটারি, সদস্যবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
পুলিশই জনতা, জনতাই পুলিশ মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি এই স্লোগান কে সামনে রেখে আজ শনিবার ৩০ অক্টোবর সকাল ১০টায় লক্ষ্মীপুরের রায়পুর থানা কমিউনিটি পুলিশং সেল এর উদ্যোগে রায়পুর থানা প্রাঙ্গণে কমিউনিটি পুলিশং ডে ২০২১ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রায়পুর থানা অফিসার ইনচার্জ আব্দুল জলিলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর দুই আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ রাসেল ইকবাল, রায়পুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জনাব ডাঃ জাকির হোসেন, রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মামুনুর রশীদ, সাবেক উপজেলা চেয়ারম্যান মাষ্টার আলতাফ হোসেন বিএসসি, রায়পুর উপজেলা ভাইস- চেয়ারম্যান এ্যাডভোকেট মারুফ বিন জাকারিয়া, রায়পুর পৌরসভার মেয়র গিয়াসউদ্দিন রুবেল ভাট,সাবেক মেয়র ইসমাইল খোকন, সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা রফিকুল হায়দার বাবুল পাঠান।
এই ছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলায় কর্মরত প্রেসক্লাব,সাংবাদিক ইউনিয়ন, রিপোর্টাস ইউনিটির সাংবাদিক গন,উপজেলার মুক্তিযুদ্ধাগণ,সহ বিভিন্ন ইউনিয়ন এর চেয়ারম্যান মেম্বার সহ আইনশৃংখলায় দ্বায়িত্বরত কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথি হিসেবে এ্যাডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন বলেন কেউ ভুলের উদ্ধে নয় ভুল মানুষের হয়, ছোটখাটো ভুল কে ক্ষমার দৃষ্টিতে দেখে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পুলিশের কাজে সবাইকে সহোযোগিতায় এগিয়ে আসতে হবে। পুলিশের ভালো কাজ কে সবার কাছে পৌঁছে দিতে হবে।
























