মিরসরাই-এ একই পরিবারের ৩ জনের গলাকাটা মরদেহ উদ্ধার

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৪ অক্টোবর ২০২১, ০১:৫৫ পিএম


মিরসরাই-এ একই পরিবারের ৩ জনের গলাকাটা মরদেহ উদ্ধার

ছবি- প্রতিদিনের চিত্র।

 

আজ বৃহস্পতিবার ( ১৪ অক্টোবর) ভোরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকার মোস্তফা সওদাগর বাড়িতে এ ঘটনা ঘটেছে।

 

মৃতরা পরিচয় পাওয়াগেছে, তারা হলেন- নতুন বাজারের ব্যবসায়ী সুফি সাহেবের ছেলে মোস্তফা মিয়া(৭০), মোস্তফা মিয়া স্ত্রী জোসনা আক্তার(৫৫) এবং মোস্তাফার ছেলে আহমদ হোসেন(২৫)।

 

তবে, এটি ডাকাতি না পরিকল্পিতভাবে হত্যা তা এখনো জানা যায়নি। এ ঘটনা নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

 

এ হত্যা ঘটনায় জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন বলেন, আমরা ঘটনাস্থলে অবস্থান করছি। এ বিষয়ে তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

Ads