হাটহাজারীতে যুবকের আত্মহত্যা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

৩০ সেপ্টেম্বর ২০২১, ০৩:৩৮ এএম


হাটহাজারীতে যুবকের আত্মহত্যা

ছবি- প্রতিদিনের চিত্র।

 

চট্টগ্রামের হাটহাজারীতে গলায় লুঙ্গি পেঁচিয়ে মো. সায়মন(২১) নামে এক যুবক আত্মহত্যা করেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে পৌরসভার ৫নং ওয়ার্ডের মৌলনা ফজর আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। সে আজম খানের পুত্র বলে জানা গেছে।

 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত সায়মন দীর্ঘ দিন ধরে মাথার সমস্যায় ভূগছিলেন। গত মঙ্গলবার দিবাগত রাতে কোন একসময পরিবারের লোকজনের অজান্তে বসত ঘরের সিলিং ফ্যানের সাথে লুঙ্গি পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে পরিবাবের লোকজন ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশকে অবহিত করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেএবং লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

 

নিহত সায়মনের ফুপাতো ভাই মো. ইলিয়াস বলেন, দীর্ঘদিন ধরে সে মাথার সমস্যায় ভূগছিলেন। প্রায় সময় সে গলায় ফাঁস লাগানোর কথা বলতেন। অবশেষে মঙ্গলবার রাতে লুঙ্গিয়ে পেঁচিয়ে আত্মহত্যা করেন।

 

থানার এসআই  আবিদুর রহমান বলেন, আত্মহত্যার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিযে রাত তিনটার দিকে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করা হয়।  ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।

 

 

Ads