রায়পুরে বৃদ্ধ নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
১৪ জুন ২০২১, ০৮:০২ পিএম
ছবি- প্রতিদিনের চিত্র।
লক্ষ্মীপুরের রায়পুরে বামনী ইউনিয়নের কোলাকোপা গ্রামের রমজাগাজি বেপারি বাড়ীর এক গৃহবধুর নীজ ঘর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে একই এলাকার কৃষক ফারুকের স্ত্রী, তার তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।
নিহতের বোন জেসমিন আক্তার জানান, গত ২০ বছর ধরে পারুল বেগম শরীরের বিভিন্ন অংশে জটিল রোগে আক্রান্ত। উন্নত চিকিৎসার পরও রোগটি ভালো হয় না। কৃষক স্বামীর পক্ষেও বিশাল ব্যায় বহন করা সম্ভব হচ্ছিলো না। গত ৬ মাস আগে দুইবার বিষপানে আত্মহত্যারও চেষ্টা করেন তিনি। বুধবার ঢাকার ইবনেসিনা হাসপাতাল থেকে চিকিৎসা শেষে তাকে বাড়ীতে নিয়ে আসা হয়েছে। অবশেষে সোমবার ভোরে রোগের যন্ত্রনায় অতিষ্ট হয়ে নীজ ঘরে সকলের অগোচরে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সাথে আত্মহত্যা করেন।
সকাল সাড়ে ১১ টায় সহকারি পুলিশ সুপারের উপস্থিতিতে পারুলের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
বামনী ইউপি সদস্য মোঃ হারুনুর রশিদ বলেন, মহিলা দির্ঘদিন ধরে অসুস্থ্য ছিল। গলায় দাগ ও হাটু ভাঙ্গা থাকায় সন্দেহ হয়েছে।
এ ঘটনায় সহকারি পুলিশ সুপার (রায়পুর সার্কেল) স্পীনা রানী প্রামানিক বলেন, আত্মহত্যাকারি বৃদ্ধ নারীর মৃত্যুটি সন্দেহ থাকায় ময়না তদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠাঠানো হয়েছে। রিপোর্ট আসলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

































