দেড়শ বছরের পুরনো চলাচলের রাস্তা ব্যক্তি মালিকানার দাবি

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৩ মার্চ ২০২১, ১২:২৩ এএম


দেড়শ বছরের পুরনো চলাচলের রাস্তা ব্যক্তি মালিকানার দাবি

ছবি- প্রতিদিনের চিত্র।


দেড়শ বছরের পুরনো রাস্তা ব্যক্তি মালিকানা দাবি করে আউলি বেড়া দিয়ে বন্ধ করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

 

লক্ষ্মীপুর জেলা সদরের দালাল বাজার ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মহাদেবপুর গ্রামের আইন উদ্দিন বেপারী বাড়িতে যাওয়ার রাস্তা বন্ধের ঘটনা ঘটে।

 

স্থানীয় মাঝি বাড়ীর মোহাম্মদ শহীদ, মৃত ইব্রাহিমের ছেলে মোতালেব রাস্তার জমিন তাদের ব্যক্তি মালিকানা দাবি করে সিমেন্টের পিলার, কাঁটাতারের বেষ্টনী দিয়ে ও কলা গাছ রোপন করে বন্ধ করে দেয়।

 

এতে করে আইন উদ্দিন বেপারী বাড়িতে প্রায় দেড় শতাধিক পরিবার ও অন্যান্য নতুন বাড়ি সহ প্রায় ৬ শতাধিক জনতার চলাচলের রাস্তা বন্ধ হয়ে যায়।

 

স্কুল-কলেজ-মাদ্রাসাতে আসা যাওয়া করতে শিক্ষার্থীদের যেমন কষ্ট হয় তেমনি বৃদ্ধ মুরুব্বীরা নামাজ পড়তে মসজিদে যেতে কষ্ট হয়। এলাকাবাসীর দাবি দ্রুত সময়ের মধ্যে আউলি বেড়া তুলে চলাচলের রাস্তা খুলে দেয়া হোক।

 

অভিযুক্ত মোতালেব বলেন-'আমার জমিতে আমি আওলি বেড়া দিয়েছি, তাদের চলাচলের জন্য কি আমি জমির সাইজ নষ্ট করব? তারা উত্তর পাশ দিয়ে হাঁটা চলা করুক।

 

আরও পড়ুন: গান্ধী শান্তি পুরস্কারে ভূষিত হলেন বঙ্গবন্ধু

 

স্থানীয় চেয়ারম্যান কামরুজ্জামান সোহেল বলেন-'আমি ঘটনাটি শুনেছি। যে আউলি বেড়া দিয়েছে তাকে বলেছি তা খুলে দিতে। জমি যদি পাওনা থাকে তা মাপজোক করে দেখা যাবে।

 

 

Ads