লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনে উপনির্বাচনে মনোনয়ন সংগ্রহ করলেন যারা
১০ মার্চ ২০২১, ১১:০১ পিএম
ছবি- প্রতিদিনের চিত্র।
লক্ষ্মীপুর-২ (রায়পুর এবং সদরের একাংশ) আসনের উপ-নির্বাচনে নৌ্কা প্রতীকের মনোনয়ন পেতে আওয়ামীলীগ থেকে মনোনয়ন নিয়েছেন ১৫ জন ও অন্য দলের ৬ জন।
সূত্র জানায়, এ আসন থেকে উপনির্বাচনে আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম ক্রয় করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, আওয়ামিলীগ নেতা মোহাম্মদ আলী খোকন, জেলা আওয়ামী লীগের সভাপতি সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক এড. নুর উদ্দিন চৌধুরী নয়ন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ এহসানুল কবির জগলুল, আমরা কজন মুজিব সেনার প্রতিষ্ঠাতা এ এফ এম জসিম উদ্দিন, ঢাকা মহানগর উত্তর আওয়ামীগের কার্যনির্বাহী সদস্য আইভি কাসেম, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও লক্ষ্মীপুর জজ কোর্টের পিপি এড. জসিম উদ্দিন, কেন্দ্রীয় যুবলীগের পরিবেশ বিষয়ক উপ সম্পাদক শামছুল ইসলাম পাটওয়ারী এবং কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক হিজবুল বাহার রানা, চট্রগ্রাম এক্স শাহীন অ্যাসোসিয়েশনের সভাপতি সাইদুল বাকীন ভূঁইয়া, আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নিজাম পাঠান (কমান্ডার), সুপ্রিম কোর্টের আইনজীবি সালাহ উদ্দিন রিগ্যান ও সাবেক এক আওয়ামীলীগ নেতার স্ত্রী রেশমা সুলতানা, কেন্দ্রীয় শ্রমিকলীগের সহ-সভাপতি তোফায়েল আহমেদ, যুক্তফ্রন্ট এর সাবেক এমএলএ সৈয়দজ্জামান হাওলাদার এর ভাতিজি বউ ৩ বারের ভাইস চেয়ারম্যান হাজী মাজেদা বেগম, এই চাড়াও নৌকার প্রার্থী হিসেবে নমিনেশন ফরম সংগ্রহ করেছে সাবেক কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কায়কোবাদ।
গত ৫ মার্চ থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়, আগামী ১০ মার্চ পর্যন্ত এ আসনের আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীরা ফরম কেনার সুযোগ পাবেন।
এদিকে, এ আসন থেকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টামন্ডলীর সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল খায়ের ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সাবু।
জামায়াতের মনোনীত প্রার্থী নুরুল আমিন মাষ্টার, জাতীয় পার্টি থেকে লক্ষ্মীপুর জেলা জাতীয় পাটির আহ্বায়ক এম আর মাসুদ ও নোয়াখালী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন মিঠু, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য- শেখ ফায়িজ উল্লাহ শিপন, দলীয় মনোনয়ন পেতে তদবির চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।
উল্লেখ্য, ‘কুয়েতে ফৌজদারি অপরাধে লক্ষ্মীপুর-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য শহিদ ইসলাম পাপুল চার বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হওয়ায় তাঁর আসন শূণ্য ঘোষণা করে নির্বাচন কমিশন। ২২ ফেব্রুয়ারি সংসদ সচিবালয় পাপুলের সংসদ সদস্য পদ বাতিল সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এতে গত ২৮ জানুয়ারি থেকে তার পদ শূন্য দেখানো হয়েছে।
পরে এ আসনে তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় আগামী ১৮ মার্চ। মনোনয়নপত্র যাচাইবাছাই ১৯ মার্চ। প্রার্থিতা প্রত্যাহার ২৪ মার্চ। ১১ এপ্রিল ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে এই উপনির্বাচনের রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

































