জামায়াতে সর্বোচ্চ নামাজ আদায় করে পুরস্কার পেল ১৬শিশু শিক্ষার্থী
০২ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৩৩ পিএম
ছবি- প্রতিদিনের চিত্র।
চট্টগ্রামের ফটিকছড়িতে জামায়াতে সর্বোচ্চ নামাজ আদায় করে পুরস্কার পেয়েছে একটি ফোরকানিয়া মাদ্রাসার ১৬ জন শিশু শিক্ষার্থী। কোমলমতি শিক্ষার্থীদের মাঝে আল্লাহর প্রতি ভক্তি আর ধর্মীয় অনুরাগ বাড়াতে এমন ব্যাতিক্রমী উদ্যোগ নিয়েছে "পাইন্দং জনকল্যাণ ফাউন্ডেশন" নামে একটি সংগঠন। রোববার (৩১ জানুয়ারী) সকালে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রথমবারের মত উপজেলার পাইন্দং ইউনিয়নের মোল্লারবাড়ি ফোরকানিয়া মাদরাসার ১৬ জন শিশু শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করে সংগঠনটি।
পঞ্চবটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নেওয়াজ শরীফ মুন্নার সঞ্চলনায় অঅনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের আহবায়ক আনোয়ারুল আজিম কোম্পানি, মসজিদের খতিব মাওলানা ওবায়দুল আকবর, ইসলামি ব্যাংক কর্মকর্তা মুহাম্মদ হাসান, সালমা-সিরাজ ফাউন্ডেশনের চেয়ারম্যান নবীর হোসেন মাসুদ, যোগিনীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নুরুল আবছার, ক্লিপটন গ্রæপের কমকর্তা রাশেদ হোসাইন, ফোরকানিয়া মাদরাসার শিক্ষক ও মসজিদের ইমাম মাওলানা শামসুল আলম সহ আরো অনেকে।
পুরস্কার প্রাপ্ত ১৬ শিশু শিক্ষার্থীর মধ্যে ৩৬১ ওয়াক্ত নামাজ পড়ে মোহাম্মদ শরিফ প্রথম, ৩১৬ ওয়াক্ত নামাজ পড়ে মুহাম্মদ আফিক দ্বিতীয় এবং ৩০৬ ওয়াক্ত নামাজ পড়ে মুহাম্মদ মাসুম তৃতীয় স্থান অধিকার করেছে।
























