ভোটকেন্দ্রের সামনে গোলাগুলি, আহত ১২
৩০ জানুয়ারি ২০২১, ০৬:৫৯ পিএম
ছবি- সংগৃহীত।
লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ভোটকেন্দ্রের সামনে ‘গোলাগুলির ঘটনা’ ঘটেছে। এতে গুলিবিদ্ধসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে। তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
কাউন্সিলর প্রার্থী আনোয়ার হোসেন জিতুর ভাড়াটে সন্ত্রাসীরা এ ঘটনাটি ঘটিয়েছে বলে অভিযোগ করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী মামুনুর রশিদ। খবর পেয়ে চট্টগ্রাম বিভাগের ডিআইজি আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
আরো পড়ুন: ভ্রমণ নিষেধাজ্ঞা বাড়াল সৌদি আরব
দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে আবারও ‘রক্তক্ষয়ী সংঘর্ষে’র আশঙ্কা করছেন স্থানীয় লোকজন। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

































