চসিক নির্বাচন: সংঘর্ষে ছেলের নিহতের খবর শুনে মারা গেলেন মা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৭ জানুয়ারি ২০২১, ০৬:৫৯ পিএম


চসিক নির্বাচন: সংঘর্ষে ছেলের নিহতের খবর শুনে মারা গেলেন মা

ছবি- সংগৃহীত।

 

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগ ও বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ছেলে আলাউদ্দিনের মৃত্যুর খবর শুনে মারা গেলেন তার মা আছিয়া বেগম। ছেলের নিহতের সংবাদ শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

 

জানা যায়, ভোটগ্রহণ শুরুর পর সকাল ১০টার দিকে ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের ইউসুফ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সরকারি দল সমর্থিত কাউন্সিলর প্রার্থী ওয়াসিমের অনুসারীদের সাথে বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।

 

এ ঘটনায় সাতজন আহত হন এবং আলাউদ্দিন নামের ওয়াসিমের এক সমর্থক নিহত হন। এ সংবাদ শুনে নিহতের মা তার নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

 

সিটি নির্বাচনের ভোটের দিন সকালে সহিংস সংঘাত হয়েছে পৃথক পৃথক স্থানে। অন্তত একটি জায়গায় সংঘাতে একজনের প্রাণহানী হয়েছে। পৃথক সহিংস ঘটনায় দ্বিতীয় একজনের মৃত্যু ঘটলেও, পুলিশ বলছে, এটা পারিবারিক কারণে, ভোটের সাথে সম্পর্ক নেই।

 

সকাল থেকে বিভিন্ন এলাকায় ভোটগ্রহণের সময় সহিংসতা, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

 

আরো পড়ুন: চসিক নির্বাচন : দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, গোলাগুলি

 

গুরুত্বপূর্ণ হিসেবে ৪১৬টি কেন্দ্রকে চিহ্নিত করা হয়েছে। এই নির্বাচনে ৭ হাজার ৭৭২ জন পুলিশ সদস্য, ২৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আছে র‌্যাবের ৪১টি টিম। এ ছাড়া পুলিশের রিজার্ভ টিম ও আনসার সদস্য মোতায়েন থাকবে নির্বাচনী এলাকায়।

 

 

 

 

 

 

 

Ads