চসিক নির্বাচন : দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, গোলাগুলি
২৭ জানুয়ারি ২০২১, ০৩:৪৬ পিএম
ছবি- সংগৃহীত।
চট্টগ্রামের আসাদগঞ্জে দুই বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বুধবার ভোট শুরুর পর সকালে ৩৪ নম্বর ওয়ার্ড আসাদগনজ ছোবাহানীয়া আলীয়া মাদ্রাসা কেন্দ্রে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে। এখানে গোলাগুলির খবরও পাওয়া যায়।
আজ শুরু হয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন। এই নির্বাচনে ভোটগ্রহণ চলবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এবারই প্রথমবারের মত সবকটি কেন্দ্রে ইভিএমে অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন।
আওয়ামী লীগ ও বিএনপির অংশগ্রহণে হচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন। সংসদের বিরোধী দল জাতীয় পার্টি মেয়র পদে কোনো প্রার্থী দেয়নি।
গুরুত্বপূর্ণ হিসেবে ৪১৬টি কেন্দ্রকে চিহ্নিত করা হয়েছে। এই নির্বাচনে ৭ হাজার ৭৭২ জন পুলিশ সদস্য, ২৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আছে র্যাবের ৪১টি টিম। এ ছাড়া পুলিশের রিজার্ভ টিম ও আনসার সদস্য মোতায়েন থাকবে নির্বাচনী এলাকায়। ।
























