দ্বিতীয় দফায় ভাসানচরে যাচ্ছে ৪২৭ পরিবার রোহিঙ্গা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৯ ডিসেম্বর ২০২০, ০২:৩২ এএম


দ্বিতীয় দফায় ভাসানচরে যাচ্ছে ৪২৭ পরিবার রোহিঙ্গা

ছবি- সংগৃহীত।


দ্বিতীয় দফায় রোহিঙ্গা শরণার্থীদের ভাসানচর নেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। কক্সবাজারের উখিয়া-টেকনাফের ক্যাম্পে থাকা ৪২৭ পরিবারের ১৭৭২ জন সদস্যের একটি দল  আজ সোমবার (২৮ ডিসেম্বর) স্বেচ্ছায় ভাসানচরের উদ্দেশে ক্যাম্প ছেড়ে চট্টগ্রামে পৌঁছেছে।

 

চট্টগ্রাম থেকে আগামীকাল সকালে ০৫ টি জাহাজে করে তারা ভাসানচরের উদ্দেশে রওনা দেবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 

Ads