হাটহাজারীতে নতুন ওসির যোগদান

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৮ নভেম্বর ২০২০, ০৯:১৭ পিএম


হাটহাজারীতে নতুন ওসির যোগদান

হাটহাজারী মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে সদ্য যোগদান করেছেন মো: রফিকুল ইসলাম, ছবি- প্রতিদিনের চিত্র।


জনবহুল ও গুরুত্বপূর্ণ উপজেলার হাটহাজারী মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে সদ্য যোগদান করেছেন মো.রফিকুল ইসলাম। তিনি গতকাল মঙ্গলবার বিকেলে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় থানার পরিদর্শক (তদন্ত) রাজিব শর্মা ও অপারেশন তৌহিদুল করিম সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা নবাগত ওসি মো. রফিকুল ইসলামকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।

 

জানা যায়, ওসি রফিকুল ইসলাম প্রিমিয়ার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স শিক্ষা জীবন সম্পন্ন করেছেন। তার গ্রামের বাড়ি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ। বৈবাহিক জীবনে তিনি ২ মেয়ের জনক।

 

মো. রফিকুল ইসলাম জানান, তিনি হাটহাজারীতে মাদক সন্ত্রাসসহ সকল অনৈতিক কাজের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করবেন। যার হ্যালো আছে তার সেবা পরে। যার হ্যালো নাই তার সেবা আগে। সর্ব সময় জনগনের সেবা দিতে ওসির দরজা খোলা থাকবে বলেও তিনি জানান। এর আগে তিনি কুমিল্লা দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

 

Ads