মহালছড়িতে পাঁচশ পরিবারকে ত্রাণ বিতরণ করল উপজেলা আ’লীগ
০৩ এপ্রিল ২০২০, ০৩:১৯ পিএম
ছবি- দৈনিক প্রতিদিনের চিত্র
খাগড়াছড়ি জেলায় মহালছড়িতে ৫০০ পরিবারের মাঝে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করছে উপজেলা আওয়ামীলীগ পরিবার।
বৃহস্পতিবার (০২ এপ্রিল ২০২০খ্রি.) জেলা আওয়ামী লীগ সভাপতি ও ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি'র উপস্থিতিতে মহালছড়ি সদর ইউনিয়ন, মুবাছড়ি ইউনিয়ন, মাইসছড়ি ইউনিয়ন, ক্যায়াংঘাট ইউনিয়নসহ মোট ৪টি ইউনিয়ন থেকে ৫০০ পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, সহ-সভাপতি মংক্যচিং চৌধুরী, জেলা পরিষদ সদস্য মংশিপ্রু চৌধুরী অপু, সদস্য জুয়েল চাকমা, অ্যাডভোকোট আশুতোষ চাকমা, শতরুপা চাকমা,উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সদর ইউনিয়ন চেয়ারম্যান রতন কুমার শীল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদদীন, মাইসছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাজাই মারমা, থানা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতিসহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


































