ত্রাণ পৌঁছে দিচ্ছে উপজেলা প্রশাসন ও পরিষদ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০২ এপ্রিল ২০২০, ০৪:০৮ এএম


ত্রাণ পৌঁছে দিচ্ছে উপজেলা প্রশাসন ও পরিষদ

ছবি- দৈনিক প্রতিদিনের চিত্র

 

রামগড় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ স্থানীয় সংবাদকর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় অক্লান্ত পরিশ্রমের ফলে দূর্গম পাহাড়ে পায়ে হেটে এ পর্যন্ত করোনা ভাইরাস জনিত কর্মহীন অসহায় পরিবারের কাছে হাত বাড়িয়ে তুলে দিয়েছেন সরকারের বরাদ্ধকৃত ত্রাণ সামগ্রী। সে সাথে পঞ্চম দিনের মতো প্রতিদিন অব্যাহত রেখেছেন এই ত্রাণ সামগ্রী বিতরণ।   

সে ধারাবাহিকতায় খাগড়াছড়ির রামগড় উপজেলা নির্বাহী অফিসার আ. ন. ম. বদরুদ্দোজা এর সার্বিক তত্বাবধানে উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুজ্জামান, উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাগণ এবং স্থানীয় সংবাদকর্মীদের ক্লান্তিহীন সহযোগীতায় প্রতিদিন দুর্গম পাহাড়ে খেটে খাওয়া অসহায় কর্মহীন মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।

আজ বুধবার (১ এপ্রিল) পঞ্চম দিনে ত্রান সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে ১নং রামগড়ে ইউনিয়নের প্রত্যন্ত বহু গ্রামে অসহায় ও খেটে খাওয়া মানুষের মাঝে। এ পর্যন্ত  অত্র উপজেলায় রামগড় ও পাতাছড়া ইউনিয়নে বিভিন্ন এলাকায় প্রায় ১৩শত পরিবারের মাঝে (প্রতি পরিবারকে চাউল ১০কেজি, আলু  ১কেজি, ডাল ৫০০গ্রাম, সয়াবিন তৈল ৫০০ এমএল, লবন  ১কেজি ও সাবান ১টি করে) বিতরন করা হয়েছে।

রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী 'দৈনিক প্রতিদিনের চিত্র' প্রতিনিধিকে বলেন, কর্মহীন খেটে খাওয়া অসহায় মানুষের মাঝে 'সরকারী সহায়তা, বলা যেতে পারে 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার' উপহার খাদ্য সামগ্রী প্রত্যেক অসহায় পরিবারের মাঝে পৌঁছে দিতে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।

রামগড় উপজেলা নির্বাহী অফিসার আ,ন,ম বদরুদ্দোজা 'দৈনিক প্রতিদিনের চিত্র' প্রতিনিধিকে বলেন, এ পর্যন্ত উপজেলায় প্রায় ১ হাজার তিনশত পরিবারকে খাদ্য সামগ্রী দিয়ে সহায়তা প্রদান করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজিব কান্তি রুদ্র, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, মৎস্য অফিসার বিজয় কুমার দাশ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলী আহাম্মেদ,  উপজেলা সমাজসেবা কর্মকর্তা আজিজুল আঞ্জুম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা  মনসুর আহম্মেদ,  ১নং ইউপি চেয়ারম্যান শাহ আলম মজুমদার ও ২নং ইউপি চেয়ারম্যান মনিন্দ্র ত্রিপুরা, ওয়ার্ড মেম্বারসহ স্থানীয় সাংবাদিক বৃন্দ।

Ads