খাগড়াছড়িতে শরণার্থী বিষয়ক টাস্কফোর্স অফিসে মুজিব কর্ণার উদ্বোধন
১৭ মার্চ ২০২০, ০৯:৪৯ পিএম
ছবি-প্রতিদিনের চিত্র
খাগড়াছড়িতে উপজাতীয় শরণার্থী ও উদ্বাস্তু বিষয়ক টাস্কফোর্স অফিসের প্রধান কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্ণারের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে কর্ণারটি ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান (প্রতিমন্ত্রী)ও খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা-এমপি। উদ্বোধন শেষে তিনি কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি সহ অন্যান্যরা অতিথিরা মুজিব কর্ণার ঘুরে দেখেন।
এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, প্রধান নির্বাহী কৃষ্ণ চন্দ্র চাকমা, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, পার্বত্য জেলা পরিষদ সদস্য মক্যচিং চৌধুরী, খোকনেশ্বর ত্রিপুরা, জাহেদুল আলম, এডভোকেট আশুতোষ চাকমা, টাস্কফোর্সের নির্বাহী কর্মকর্তা এম রাশেদুল হক, সিনিয়র সাংবাদিক তরুণ ভট্টাচার্য সহ জেলা আওয়ামীলীগ ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


































