খাগড়াছড়ি পুলিশ লাইন্স স্কুলে এ প্লাস প্রাপ্তদের বৃত্তি প্রদান
১৯ নভেম্বর ২০১৯, ০৩:৪৬ পিএম
ছবি- প্রতিদিনের চিত্র
খাগড়াছড়ি পুলিশ লাইন্স হাই স্কুলে ২০১৯ সালের ক্লাস পার্টি, আনুষ্ঠানিক অটোমেশন উদ্বোধন, ২০১৮সালে পিইসি ও জেএসসি পরীক্ষায় এ+(প্লাস) প্রাপ্তদের বৃত্তি প্রদান অনুষ্ঠান করা হয়েছে।
সোমবার (১৮নভেম্বর)সকালে স্কুলের প্রতিটি শ্রেণী কক্ষে আনুষ্ঠানিকভাবে ফিতা ও কেক কেটে ক্লাস পার্টিতে মেতে উঠেন শিক্ষার্থীরা।
পরে খাগড়াছড়ি পুলিশ লাইন্স হাই স্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার নাথ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার ও স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি মোহা: আহমার উজ্জামান, পিপিএম-সেবা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপারের সহধর্মিনী কানিজ আহমার ও স্কুল প্রতিষ্ঠাতা সদস্য মো: আকবর হোসেন প্রমূখ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান বলেন, সুদক্ষ নাগরিক হতে হলে পড়ালেখা শিখে সু-শিক্ষিত হওয়ার বিকল্প নেই। শুধু শিক্ষিত হলেই হবে না। আমাদের মধ্যে বিবেক বোধকে জাগ্রত করে সমাজ ও দেশের স্বার্থ বিরোধী সকল কার্যক্রম থেকে দুরে থাকতে হবে। শিক্ষার্থীদের মরণ ফাঁদ মাদক নেশা থেকে দুরে রাখতে অভিভাবকদের সচেতন হওয়ার আহবান জানান।
পরে বিগত ২০১৮ সালে পিইসি, জেএসসি পরীক্ষায় এ+(প্লাস) প্রাপ্তদের মধ্যে বৃত্তি প্রদান করেন।
























