খাগড়াছড়ি পৌর আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৮ নভেম্বর ২০১৯, ০৯:২২ পিএম


খাগড়াছড়ি পৌর আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

খাগড়াছড়ি মো: জাবেদ হোসেনকে সভাপতি এবং পরিমল দেবনাথকে সাধারণ সম্পাদক করে পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন করা হয়েছে। 

রবিবার (১৭ নভেম্বর) বিকালে জেলা শহরের পার্বত্য জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে পৌর আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: জসিম উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং অভ্যন্তরীণ উদ্ধাস্ত  নির্দিষ্টকরণ ও পুনর্বাসন সর্ম্পকিত টাস্কর্ফোস’র চেয়ারম্যান (প্রতিমন্ত্রী)  ও খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি ও  কুজেন্দ্র লাল ত্রিপুরা-এমপি। প্রথম অধিবেশনের আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়ড়া ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা রন বিক্রম ত্রিপুরা।

প্রধান অতিথি বলেন, সংগঠনকে শক্তিশালী করতে হলে ত্যাগী কর্মীদের মূল্যায়ন করতে হবে। নইলে দলের ত্যাগীদের অবমুল্যায় ও অভিমানের পথ প্রসারিত হবে।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা, সহ-সভাপতি মহিউদ্দিন কবির বাবু, কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সা: সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদ সদস্য নির্মলেন্দু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর জব্বার, এ্যাডভোকেট আশুতোষ চাকমা, সাবেক পৌর মেয়র ও পাজেপ সদস্য মংক্যচিং চৌধুরী প্রমূখ।

সম্মেলনে আলোচনার পরে দ্বিতীয় অধিবেশনে সকল কাউন্সিলরদের ঐক্যমতের ভিত্তিতে বিগত কমিটির সাধারণ সম্পাদক মো: জাবেদ হোসেনকে সভাপতি এবং ৫নং পৌরওয়ার্ড কাউন্সিলর পরিমল দেবনাথকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।

Ads