খাগড়াছড়ির অচাই পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৭ নভেম্বর ২০১৯, ১০:৪৪ পিএম


খাগড়াছড়ির অচাই পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

খাগড়াছড়ি জেলা সদরে অচাই পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

রবিবার(১৭নভেম্বর ২০১৯খ্রি.)সকালে বিদ্যালয়ের সম্মেলন কক্ষে এই সমাবেশ উপলক্ষ্যে আলোচনা সভা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়

সমাবেশে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেন জ্যোতি ত্রিপুরা সঞ্চালনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক চাইহ্লাউ মারমা সভাপতিত্বে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির স্থানীয় এনজিও সংস্থা- জাবারাং কল্যাণ সমিতির সেতু-এমএলই প্রকল্পে ফিল্ড ফ্যাসিলিটেটর ধনেশ্বর ত্রিপুরা, সেতু-এমএলই প্রকল্প অফিসার চুমকি মারমা, সংঘ পাড়া কার্বারী ফুলেন কিশোর ত্রিপুরা, বিদ্যালয়ের ভূমিদাতা অচাই পাড়ার কার্বারী কিত্তি রঞ্জন ত্রিপুরা, এক্টিভ মা দলের সম্পাদক ববিতা ত্রিপুরা সভাপতি বৃত্ত বালা ত্রিপুরা প্রমুখ

এসময় বক্তারা, বিদ্যালয়ের ছাত্রছাত্রী অভিভাবক উপস্থিতিতে বার্ষিক পরীক্ষা ভালো ফলাফলের লক্ষ্য ছাত্রছাত্রীর অভিভাবক ছাত্রছাত্রীদের পড়াশুনায় নজর দেওয়ার জন্য সকলে পরামর্শ দেন সাথে আগামী মহান বিজয় দিবস উদযাপন করার সিদ্ধান্ত গৃহীত হয় ছাত্রছাত্রীদের মেধা বিকাশের জন্য জাবারাং কল্যাণ সমিতির সেতু-এমএলই প্রকল্প পক্ষ থেকে তৃতীয় চতুর্থ শ্রেণি  রেডিং পরীক্ষা নেওয়া হয়

পরে অংশগ্রহণ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন এবং দুজন মেধাবী গরীব শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়

Ads