খাগড়াছড়িতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৭ নভেম্বর ২০১৯, ০৮:৩০ পিএম


খাগড়াছড়িতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

খাগড়াছড়িতে স্ত্রী হত্যার দায়ে মো: নিজাম উদ্দিন (৩১) নামে এক যুবককে মৃত্যুদণ্ড রায় দিয়েছেন আদালত। সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

রোববার (১৭ নভেম্বর ২০১৯) সকালে খাগড়াছড়ির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এবং জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হাসান এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন

আদালত সূত্রে জানা যায়, বিগত ২০১৮ সালের ৪ অক্টোবর বৃহস্পতিবার খাগড়াছড়ির শালবন এলাকায় নিজ ঘরে স্ত্রী শিরিন আক্তারকে (২৪) শ্বাসরোধ করে দিনগত রাতে হত্যা করেন নিজাম উদ্দিন। ওইদিন শিরিনের বাবা বাদী হয়ে নিজাকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় হত্যা মামলা দায়ে করেন। চলতি বছরের ২৫ মার্চ তাকে আসামি করে পুলিশ আদালতে চার্জশিট দেয়। আদালত রাষ্ট্রপক্ষের ১০জন সাক্ষীগণের সাক্ষ্যগ্রহণ শেষে রোববার (১৭নভেম্বর ২০১৯)এ রায় দেন।

অন্যদিকে আদালতের দেয়া রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন নিহত শিরিন আক্তারের বাবা মোঃ তাজুল ইসলাম। অপরদিকে একপেশে রায় দাবি করে আপিল করার কথা জানিয়েছেন আসামি মোঃ নিজাম উদ্দিন

Ads