খাগড়াছড়িতে জেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভা
১১ নভেম্বর ২০১৯, ০৯:১২ পিএম
খাগড়াছড়িতে জেলা জেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১নভেম্বর ২০১৯খ্রি.) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।
এসময় খাগড়াছড়ির সিভিল সার্জন মোঃ ইদ্রিস মিঞা, জেলা পুলিশ সুপার মো: আহমার উজ্জামান (পিপিএম-সেবা)সহ জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসার, সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
























