পেঁয়াজের লাগামহীন মূল্যবৃদ্ধি ঠেকাতে রামগড়ে অভিযান

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৬ নভেম্বর ২০১৯, ১০:১৭ পিএম


পেঁয়াজের লাগামহীন মূল্যবৃদ্ধি ঠেকাতে রামগড়ে অভিযান

খাগড়াছড়ির রামগড়ে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করায় তিনটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে আর্থিক  জরিমানা করেছে উপজেলা প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার সন্ধায় রামগড় পৌরসভার সোনাইপুল বাজারে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সরওয়ার উদ্দিন তার অফিস সহায়ক পুলিশ সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে  নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সরওয়ার উদ্দিন জানান, অতিরিক্ত লাভে পেঁয়াজ বিক্রি ও মূল্য তালিকা প্রদশর্ন না করায় মেসার্স শরিফ স্টোরকে তিন হাজার, মেসার্স আমগীর ষ্টোরকে চার হাজার এবং মেসার্স জসিম স্টোরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি বলেন, পাইকারী পর্যায়ে কেউ জোর করে অধিক দাম চাপিয়ে দিলে খুচরা ব্যবসায়ীদেরকে উপজেলা প্রশাসন এর নিকট অভিযোগ জানাতে বলা হয়েছে তাছাড়া খুচরা পর্যায়ে কেজি প্রতি ৫-৭ টাকার বেশি লাভ না করতে নির্দেশনা দেন তিনি।

 

Ads