রামগড়ে ৪৮তম জাতীয় সমবায় দিবস পালিত

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০২ নভেম্বর ২০১৯, ০৭:৫১ পিএম


রামগড়ে ৪৮তম জাতীয় সমবায় দিবস পালিত

“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্ন্য়ন” এই প্রতিপাদ্যকে সমানে রেখে রামগড় সমবায় বিভাগের উদ্যোগে শনিবার (১ নভেম্বর) সকাল ১০ টায় ৪৮তম জাতীয় সমবায় দিবস ২০১৯ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা চত্তর হয়ে সমবায় র‌্যালি, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শেষে টাউন হলে সহকারী কমিশনার (ভূমি) সারোয়ার উদ্দিন এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কারবারী।

বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন  প.প. কর্তকর্তা মাসুদ মামুন, কৃষি অফিসার নাছির উদ্দিন চৌধুরী, বিআরডিবি কর্মকর্তা মফিজ উদ্দিন, কাঠ ব্যবসায়ী সমিটির সম্পাদক মোস্তফা হোসেন, বিআরডিবি সমিটির সভাপতি আবু তাহের। পরে উপজেলার  ৮টি প্রতিষ্ঠানকে সম্মাননা কেষ্ট প্রদানসহ ৭টি নিবন্ধনকৃত সমিতির ও ব্যক্তিদের  সার্টিফিকেটসহ চিত্রংকন প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার  বিতরণ করা হয়। তথ্য অফিসার বিশ্ব নাথ মজুমদার এর সঞ্চালনায়  অনুষ্ঠানে স্বগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা প্রভাকর চৌধুরীর।

আরো বক্তব্য রাখেন-সাংবাদিক করিম শাহ, স্বপন কুমার দাশ, মীর হোসেন প্রমুখ। এতে উপস্থিত ছিলেন সরকারী-বেসরকারী কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি,  বিভিন্ন বিদ্যালয়ের চিত্রাংকন প্রতিযোগীতায় অংশ গ্রহনকারী বিজয়ী ছাত্র-ছাত্রী ও অভিভাবক, সমবায় অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন সমিতির নেতৃবৃন্দসহ সদস্যরা উপস্থিত ছিলেন।

 

Ads