লক্ষ্মীপুরে গাঁজাসহ ব্যাবসায়ী আটক

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৩ অক্টোবর ২০১৯, ১০:০৮ পিএম


লক্ষ্মীপুরে গাঁজাসহ ব্যাবসায়ী আটক

লক্ষ্মীপুরে বিপুল পরিমাণ (পাঁচ কেজি) গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। আটক মো. আবদুল খালেক কমলনগর উপজেলার চরফলকন ইউপির মকবুল আহম্মদের ছেলে।

মঙ্গলবার রাতে একই উপজেলার হাজির হাট থেকে তাকে আটক করা হয়েছে।

র‍্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মো. আবু সালেহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ আবদুল খালেককে আটক করা হয়েছে। তিনি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।

Ads