লক্ষ্মীপুরে উত্তর হামছাদী ইউনিয়নের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২২ অক্টোবর ২০১৯, ০৪:১০ পিএম


লক্ষ্মীপুরে উত্তর হামছাদী ইউনিয়নের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

লক্ষ্মীপুর সদর উপজেলার ১নং উত্তর হামছাদী ইউনিয়নের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৮খ্রি: সালে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, উত্তর হামছাদী ইউপি চেয়ারম্যান এমরান হোসেন নান্নুর সভাপতিত্বে সোমবার বিকেলে ৩৯জন কৃতি শিক্ষার্থীর হাতে নগদ অর্থ ও সম্মাননা দেন উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার ইন্সট্রক্টার, ইউআরসি মাধব চন্দ্র মজুমদার, সদর উপজেলার সহকারী শিক্ষা অফিসার জনাবা হাছিনা আক্তার।

এই সময় আরো উপস্থিত ছিলেন ইউপি সচিব মাহাবুবুর রহমান সহ, প্রাথমিক শিক্ষক, রাজনৈতিক, ব্যবসায়িক, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

 

 

 

Ads