আজ থেকে দুই মাসের জন্য মাছ ধরা বন্ধ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০১ মার্চ ২০২০, ০৫:৫৪ পিএম


আজ থেকে দুই মাসের জন্য মাছ ধরা বন্ধ

ছবি-সংগৃহীত

ইলিশের পোনা জাটকা সংরক্ষণে অভয়াশ্রমগুলোতে আগামী দুই মাসের জন্য সবধরনের মাছ ধরা বন্ধ হচ্ছে। এতে পদ্মা-মেঘনাসহ ছয়টি অভয়াশ্রমে এই নিষেধাজ্ঞা শুরু আজ রবিবার থেকে। আর তা চলবে ৩০ এপ্রিল পর্যন্ত।

সরকারি এ নিষেধাজ্ঞার কারণে এই সময় জেলেরা নদীতে নেমে মাছ ধরতে পারবেন না। শুধু তাই নয়, অভয়াশ্রম এলাকায় জাটকা ধরা ক্রয়বিক্রয় এবং বিপনন নিষিদ্ধ থাকবে। এমন পরিস্থিতিতে শুধু জাটকা সংরক্ষণে জেলা  মৎস্যবিভাগ সূত্রে জানাগেছে, মার্চ-এপ্রিল এই দুই মাস জাটকা বিচরণ করে এমন নদীতে মাছ ধরা নিষিদ্ধ হচ্ছে। জাটকা সংরক্ষণে এবং দেশের ৬টি অভয়াশ্রম বাস্তবায়নে, বিশেষ করে চাঁদপুর, শরীয়তপুর, লক্ষ্মীপুর, ভোলা, বরিশাল এবং পটুয়াখালীর কয়েকটি নদীতে এ সময় সবধরনের মাছ ধরা বন্ধ থাকবে।

এর মধ্যে ভোলা সদরের ইলিশা পয়েন্ট থেকে চর পিয়াল পর্যন্ত মেঘনা নদীর ৯০ কিলোমিটার ও ভেদুরিয়া থেকে চর রুস্তম পর্যন্ত তেঁতুলিয়া নদীর ১০০ কিলোমিটার জলসীমার মার্চ-এপ্রিল এই দুই মাস মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্যবিভাগ।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) মৎস্যবিভাগ জানান, ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত এ নিষেধাজ্ঞা জারি থাকবে। এ সময়টিতে অভয়াশ্রমের ওইসব পয়েন্টগুলোতে ইলিশ ধরা, বিক্রি, সংরক্ষণ ও বাজারজাতকরণ নিষিদ্ধ।

যারা সরকারি আইন অমান্য করে মাছ শিকার করবে তাদের বিরুদ্ধে মৎস্য আইনে সর্বনিম্ন ১ বছর থেকে ২ বছর এবং ৫ হাজার টাকা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। ইলিশ রক্ষায় অভিযানে থাকবে মৎস্যবিভাগ, পুলিশ, নৌ পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা।

জেলা মৎস্য কর্মকর্তা মো. আজাহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, দেশের ৫টি পয়েন্ট ইলিশের অভয়াশ্রম। এর মধ্যে ভোলাতে একটি। এখানকার মেঘনা ও তেঁতুলিয়ার ১৯০ কিলোমিটার এলাকা অভয়াশ্রমের আওতায়। এ সময় জেলেরা যাতে মাছ শিকার করতে না পারে সে জন্য মৎস্যঘাট ও জেলে পল্লিতে প্রচার-প্রচারণা, সচেতনামূলক সভা ও ব্যানার টাঙানো হয়েছে।

নিষেধাজ্ঞার সময়ে জেলেদের পুনর্বাসনের জন্য জাটকা কর্মসূচির আওতায় জেলার ৭০ হাজার নিবন্ধিত জেলেকে ৪০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হবে।

এদিকে দুই মাসের জন্য বেকার হয়ে পড়ছেন মেঘনা-তেঁতুলিয়ার দুই লাখের বেশি জেলে। ফলে অভাব অনটন আর অনিশ্চয়তার মধ্যে পড়েতে হচ্ছে তাদের।

Ads