আজ চরফ্যাশনে ভোটগ্রহণ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

৩০ ডিসেম্বর ২০১৯, ০১:৫০ পিএম


আজ চরফ্যাশনে ভোটগ্রহণ

ছবি - সংগৃহীত

আজ(৩০ ডিসেম্বর) সকাল ৯টায় নুরাবাদ ও আহম্মদপুরে এই ভোটগ্রহণ শুরু হবে। চলবে বিকেল ৫টা পর্যন্ত। সীমানা বিরোধ জটিলতার কারণে বন্ধ থাকার ৯ বছর পর অবশেষে ভোলার চরফ্যাশন উপজেলার দুটি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এদিকে নির্বাচনকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এখন শুধু ভোটগ্রহণের অপেক্ষা। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। দুই ইউনিয়নের ১৮টি কেন্দ্রে ভোটগ্রহণ চলবে। এ দুই ইউপিতে সাত চেয়ারম্যান প্রার্থীসহ সংরক্ষিত মহিলা আসন ও সাধারণ সদস্য পদে মোট ৯৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।

এদের মধ্যে নুরাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবে আওয়ামী লীগ মনোনীত একজন ও স্বতন্ত্র প্রার্থী তিনজন। অন্যদিকে আহম্মদপুর ইউনিয়নে চেয়াম্যান পদে আওয়ামী লীগ মনোনীত একজন ও স্বতন্ত্র প্রার্থী দুইজন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন জানান, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে দুইটি ইউনিয়নে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

 

Ads