নাইক্ষ্যংছড়ির কেন্দ্রীয় বৌদ্ধ মন্দিরের শুভ কার্তিক পূর্নিমা পালিত
২৩ নভেম্বর ২০১৮, ০৩:১৭ পিএম
বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়িতে কেন্দ্রীয় বৌদ্ধ মন্দিরের শুভ কার্তিক পূর্নিমা পালিত হয়েছে।সকালের ছোয়াই দান অার অষ্টশীল গ্রহনের মধ্যে দিয়েই এই পূ্র্নিমা শুরু হয়।
কার্তিক পূর্নিমার উপলক্ষে নাইক্ষ্যংছড়ির সদরের বিভিন্ন অনুষ্ঠানের অায়োজন করা হয়।
অায়োজন কমিটির অাহ্বায়ক বাথুই মারমা জানান, এই পূর্নিমার উপলক্ষে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের অায়োজন করা হয়েছে। যেমন, হাজার প্রদীপ মোমবাতি প্রজ্বলন, ধর্মীয় কীর্তন পাঠ অার সারা বিশ্বের শান্তি কামনায় মঙ্গল প্রার্থনা ইত্যাদি।
























