লামায় ইয়াবাসহ ইউপি মেম্বার আটক

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১০ সেপ্টেম্বর ২০১৮, ০২:৫৪ এএম


লামায় ইয়াবাসহ ইউপি মেম্বার আটক

লামায় ১০০ পিস ইয়াবা সহ ইউপি মেম্বার ও ৩ জনকে আটক করেছে লামা থানা পুলিশ। শনিবার দিবাগত রাতে লামা সদর ইউনিয়নের মেরাখোলা মুসলিম পাড়ার ইউপি মেম্বার আব্দুল মালেকের বাড়ি থেকে বিক্রয়কালে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে থানা সূত্রে জানা গেছে।

গ্রেফতারকৃত হল, লামা সদর ইউনিয়নের মেরাখোলা মুসলিম পাড়ার মৃত দানু মিয়ার ছেলে ও ইউপি মেম্বার আব্দুল মালেক (৩৯), একই এলাকার মোহাস্মদ আলীর ছেলে নুরুল আক্তার রানা হামিদ (২৭), আব্দুল মতিনের ছেলে মো. আইয়ুব আলী (২১) ও লামা পৌরসভার চেয়ারম্যান পাড়া এলাকার গোলাম মোস্তফার ছেলে আহাম্মদ হোসেন ইরাক (২৪)।

সূত্র জানায়, মেরাখোলা মুসলিম পাড়ায় মালেক মেম্বারের বাড়িতে ৪ যুবক ইয়াবা সহ অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে লামা থানা পুলিশের উপ-পরিদর্শক কৃষ্ণ কুসার দাস সঙ্গীয় পুলিশ সদস্য নিয়ে অভিযান চালায়। পুলিশ মালেক মেম্বারের বাড়িতে উপস্থিত হলে টের পেয়ে তারা দৌড়ে পালাতে চাইলে পুলিশ তাদের গ্রেফতার করে। এসময় তাদের শরীর হতে তাল­াশী চালিয়ে স্থানীয় লোকজনের সামনে ১০০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা বলেন, আটক মাদক ব্যবসায়ীরা থানা হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯/১ এর ৯(খ) ধারায় মামলা করা হয়েছে।  তাদের লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করা হবে।

Ads