সিয়াম পালনকারী কী কী কারণে সাওয়াব থেকে বঞ্চিত হতে পারে?

নিজস্ব প্রতিবেদক

১৭ মার্চ ২০২৪, ০৪:৩২ পিএম


সিয়াম পালনকারী কী কী কারণে সাওয়াব থেকে বঞ্চিত হতে পারে?

ছবি- সংগৃহীত।

 

সিয়াম পালনকারী একজন মুসলমান তীব্র ক্ষুধা, পিপাসা এবং ক্লান্তি অনুভব করা স্বত্তেও আল্লাহর কাছ থেকে সাওয়াব বা পুরষ্কার থেকে বঞ্চিত হতে পারে নিম্মোক্ত কার্যকলাপের কারণে কারণে-


👉 হারাম কথা বলেছে।
👉 হারাম জিনিস দেখেছে।
👉 হারাম জিনিস শুনেছে।

 

এখানে আসলে সিয়াম পালন করা হয়নি, শুধুমাত্র খাদ্য ও পানীয় থেকে দূরে থেকেছে। ফলস্বরূপ, সে নিজেকে ক্লান্ত করেও কল্যাণ থেকে বঞ্চিত হয়েছে। একারণেই সিয়াম পালনকারীদেরকে নিম্নোক্ত বিষয় অনুসরণ করতে হবে।

👉 খাদ্য, পানীয়, এবং বাকি সেসকল জিনিস থেকে বিরত থাকা যা সিয়াম ভঙ্গ করে দেয়, আর এটি হল শরীরের সিয়াম।
👉 এমন কিছু শোনা থেকে বিরত থাকা যা হারাম, আর এটি হল কানের সিয়াম।
👉 সেসমস্ত জিনিস দেখা থেকে বিরত থাকা যা দেখা আল্লাহ হারাম করেছেন, আর এটি হল চোখের সিয়াম। 
👉 অশ্লীল এবং আজেবাজে কথাবার্তা বলা থেকে বিরত থাকা, আর এটি হল জিহ্বার সিয়াম।

 

উপরোক্ত অনুসরণীয় অনুযায়ী প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গই সিয়াম পালন করে। শাইখ সালিহ ইবনে ফাওযান আল-ফাওযান (হাফিযাহুল্লাহ) আরো বলেন; শুধুমাত্র খাদ্য, পানীয় এবং কামাচার পরিত্যাগ করার নাম সিয়াম নয়; আল্লাহ যে সমস্ত জিনিস হারাম করেছেন তা থেকে বিরত থাকাও (সিয়ামের অংশ)।

[মাজালিস শাহরী রমাদানুল মুবারাক, পৃষ্ঠা ১৫]

 

 

Ads