ঢাকার উদ্দেশে লন্ডন ছেড়েছেন খালেদা জিয়া

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৫ মে ২০২৫, ১০:১৪ পিএম


ঢাকার উদ্দেশে লন্ডন ছেড়েছেন খালেদা জিয়া

ছবি- সংগৃহীত।

 

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে ঢাকার উদ্দেশে লন্ডন ছেড়েছেন।

আজ সোমবার (৫ মে) যুক্তরাজ্য সময় বিকেল ৪টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৯টা ৩৫ মিনিট) খালেদা জিয়াকে বহনকারী কাতারের রাজপরিবারের এয়ার অ্যাম্বুল্যান্স দোহার উদ্দেশে লন্ডন ত্যাগ করেছে।

দোহায় যাত্রাবিরতি করে মঙ্গলবার সকাল ১০টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
 

Ads